Home দেশের খবর ঢাকা নাগরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের দাফন সম্পন্ন

নাগরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের দাফন সম্পন্ন

0
66

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের নাগরপুরে খাস-শাহজানি ঈদগাহ মাঠে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

 

মঙ্গলবার (১০ই নভেম্বর) সকালে মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তাঁর জানাযা নামাজ নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

 

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন।

 

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারিন মশরুর। এ সময় উপস্থিত ছিলেন ভারড়ার বীর মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভারড়া ইউনিয়ন রাসেল হাসান শিকদার, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here