কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য নির্বাচিত হলেন টাঙ্গাইলের চৈতী

মো. সানোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক- বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের নাবিলা নুহাত চৈতী।

 

গত ১৯ শে অক্টোবর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য নির্বাচিত হন জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী নাবিলা নুহাত চৈতী।

 

তিনি ২০০৮-০৯ সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ভর্তি হোন। তখন থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

 

তিনি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ”বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে সংস্কৃতির প্রভাব ” শীর্ষক বিষয়ে একজন গবেষক হিসেবে এম. ফিল ডিগ্রিতে অধ্যয়নরত আছেন।

 

২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচনের পূর্ববর্তী সময়ে সক্রিয় নারী নেত্রী হিসেবে একচ্ছত্রভাবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্রীদেরকে অনুপ্রাণিত করেন এবং সম্মুখসারি থেকে নেতৃত্ব প্রদান করেন। ঐ সময়ে জাবি ছাত্রলীগের জনি-রাজিব কমিটিতে তিন জন নারী নেত্রীর মধ্যে তিনি একজন।

 

নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি ও ছাত্রদলের জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকান্ডের হুমকির মুখে থেকেও আন্দোলন সংগ্রাম থেকে কখনোই তিনি পিছ পা হননি।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ঘুনিপাড়া গ্রামে মিঞা বংশে তার জন্ম। তার দাদা মরহুম আফতাব মিঞা মুক্তিযুদ্ধকালীন সময়ে সলিমবাদ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন । সে সময় তাঁর নিজ বাড়িতে ৭২ জন মুক্তিযোদ্ধাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন।

 

নাবিলা নুহাত চৈতীর বাবা মো. শফিকুল ইসলাম সেলিম কিশোর বয়সেই মুক্তিযোদ্ধাদের সহায়ক হিসেবে কাজ করেন। এছাড়াও নাবিলা নুহাত চৈতীর নানা মরহুম মো. রিয়াজ উদ্দিন সে সময় থানা স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে দিনাজপুর জেলায় কমরত ছিলেন। তিনি গোপনে মুক্তিযোদ্ধাদের অর্থ সহায়তা প্রদান ও টাঙ্গাইলে তাঁর নিজ বাড়িতে গোপনে ১২ জন মুক্তিযোদ্ধার থাকা খাওয়ার ব্যবস্থা করেন।

 

নাবিলা নুহাত চৈতীর মা মোসা. রেহানা খানম মাত্র ৮ বছর বয়সে মুক্তিযোদ্ধাদের খাবার সরবরাহ ও গোপন তথ্য পৌঁছে দিতেন। বাবা মায়ের মুখে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মরণীয় ঘটনা শুনে ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেন নাবিলা নুহাত চৈতী ।

 

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ , স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অভিনন্দন জানিয়েছেন।

 

চৈতী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বাংলাদেশ আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বাহাউদ্দিন নাছিম এর ধন্যবাদ জানিয়েছেন।

 

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *