Home দেশের খবর ১৭ দিনেও উদ্ধার হয়নি এনায়েতপুর থেকে অপহৃত কিশোরী

১৭ দিনেও উদ্ধার হয়নি এনায়েতপুর থেকে অপহৃত কিশোরী

0
70

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে গত ২৪ অক্টোবর অপহরণ হ‌ওয়া কিশোরী বনলতা (১৫) কে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।

 

অপহরণের স্বীকার কিশোরীর পিতা মোঃ আবুল শেখ এই বিষয়ে ব্রাহ্মণগ্রামের জয়নাল ব্যাপারীর ছেলে ইসমাইল ব্যাপারীকে অভিযুক্ত করে এনায়েতপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। বন্যা শিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী।

 

ঘটনার বিবরণে নিখোঁজ কিশোরীর পিতা মোঃ আবুল শেখ জানান, তার মেয়ে বন্যা খাতুন (১৫) কে স্কুলে যাতায়াতের পথে দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী ব্রাহ্মণগ্রামের জয়নাল ব্যাপারীর ছেলে ইসমাইল ব্যাপারী (২৮) উত্যক্ত করতো। গত ২৪ অক্টোবর সকালে বন্যা শিবপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কোচিং থেকে ফেরার পথে গোপীনাথপুর ভুইয়ার হাট থেকে বখাটে ইসলাম অপহরণ করে নিয়ে যায়।

 

ইসমাইলের দাদা শহিদ ব্যাপারী স্থানীয় আওয়ামীলীগের প্রভাবশালী নেতা হ‌ওয়ার কারণে থানায় অভিযোগ করেও মেয়ের এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি আরও জানান, পার্শ্ববর্তী খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুক চাঁদ বিষয়টি মিমাংসার প্রস্তাব দিয়েছিল। তারপর‌ও ১৭ দিন পেরিয়ে গেলেও তারা মেয়েকে ফেরত দেয়নি।

 

এই বিষয়ে খুনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুক চাঁদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এই বিষয়ে আমি শুনেছি তবে কোন মিমাংসার প্রস্তাব দেইনি।

 

অভিযুক্ত ইসমাইলের বাড়িতে গিয়ে জানা যায়, এই পরিবারের বেশিরভাগ পুরুষ সদস্য একাধিক বিয়ে করেছেন। কথা হয় ইসমাইলের স্ত্রীর সাথে তখন তার কোলে ২ মাসের শিশু সন্তান। তার স্ত্রী জানান, ইসমাইল সেই মেয়েকে নিয়ে কোথায় গিয়েছে আর কোথাও রেখেছে এই বিষয়ে আমি কিছুই জানি না।

 

ইসমাইলের পিতা শহিদ ব্যাপারীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘরোয়াভাবে মিমাংসার চেষ্টা করছি।

 

এই বিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা অপহৃতাকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here