Home আন্তর্জাতিক শেষ মুহূর্তে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প

শেষ মুহূর্তে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প

0
61

আন্তর্জাতিক ডেস্ক- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ক্ষমতার মেয়াদ আছে আর মাত্র দুই মাস ১০ দিন। এর মধ্যেই দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার টুইটারে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

 

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় সন্ত্রাসবিরোধী সেন্টারের পরিচালক ক্রিস্টোফার মিলার। তার এই নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

 

সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই এসপারের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভালো যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে নিজ থেকেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন এসপার। তবে তার পদত্যাগপত্র জমা পড়ার আগেই প্রেসিডেন্ট তাকে অব্যাহতি দিলেন।

 

কয়েক মাস আগে পুলিশের নি-পী-ড়নে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃ-ত্যুর পর বি.ক্ষো.ভ দ.মনে ট্রাম্প সেনা ব্যবহারের হু.ম.কি দিলে তার সরাসরি বিরোধিতা করেছিলেন এসপার।

 

নির্বাচনে হেরে গেলেও আগামী ২০ জানুয়ারি পর্যন্ত যে কাউকে বরখাস্ত করার ক্ষমতা রাখেন ট্রাম্প। বিবিসি জানিয়েছে, সোমবার যখন ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় এসপারকে বরখাস্তের ঘোষণা দেয়ার কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনে ঢুকতে দেখা যায় নতুন প্রতিরক্ষামন্ত্রী মিলারকে।

 

যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সাবেক এ কর্মকর্তা এর আগে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরিষদে কাজ করেন। এর পর তাকে কাউন্টার টেররিজম সেন্টারের প্রধান করা হয়। ট্রাম্প প্রশাসনের শেষদিকে এসে অল্প কিছুদিনের জন্য পেলেন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব। তবে তিনিও যে শেষ পর্যন্ত থাকবেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here