Home দেশের খবর সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুইটি লাশ উদ্ধার

সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুইটি লাশ উদ্ধার

0
168

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক স্থান থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ভুঁইয়াগাতি ও এরান্দহ গ্রাম থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- সলঙ্গা থানার ইসলাদীঘর গ্রামের প্রসন্ন হালদার (৪২) ও নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামের নুরনবী (৩২)।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, ভুঁইয়াগাতি এলাকার একটি ইটভাটায় প্রসন্ন হালদারের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

পরে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। অপরদিকে এরান্দহ গ্রামে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় নুরবনীর মৃতদেহ দেখে থানায় খবর দেয় স্বজনরা। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

আব্দুল কাদের জিলানী আরো বলেন, লাশ দু’টি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here