এবার তৃতীয় লিঙ্গের মানুষদের পাশে নায়ক বাপ্পি

সমাজের তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে ভাবার অনেক হলেও তাদের উন্নয়নে কাজ করার মানুষের সংখ্যা খুব কম। তবে এই বঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে এলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।

তৃতীয় লিঙ্গের মানুষদের সামাজিক সমস্যা সমাধানে স্বেচ্ছাসেবী সংগঠন জেসিআই ঢাকা ওয়েস্ট ‘ফাইট ফর ইকুয়ালিটি’ নামের একটি কার্যক্রম শুরু করেছে। আর এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন এই অভিনেতা।

প্রজেক্টটির মাধ্যমে ঢাকা শহরের গনশৌচাগারগুলোতে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আলাদা শৌচাগারের ব্যবস্থাসহ নানা আয়োজন করা হবে। থাকছে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বাস্থ্যখাতে ডিসকাউন্টের ব্যবস্থাও।

সম্প্রতি ‘ফাইট ফর ইকুয়ালিটি’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাপ্পি চৌধুরী। সেখানেই বিষয়টি তুলে ধরেন তিনি। বলেন, ‘নানা সময়ে তৃতীয় লিঙ্গের মানুষদের কষ্টের কথা শুনেছি। তাদের জন্য কিছু করার ইচ্ছা মনে ছিল। কিন্তু সময়-সুযোগ হচ্ছিল না। জেসিআই ঢাকা ওয়েস্টের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ পেলাম। সংগঠনটির মাধ্যমে তাদের যে কোনও সমস্যায় আমি পাশে থাকার কথা দিচ্ছি।’

জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিলের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন লোকাল ভাইস প্রেসিডেন্ট মো. মাহমুদুর রহমান, প্রজেক্ট ডিরেক্টর ইকবাল হোসেন ইকু, প্রজেক্ট লিড আশেক ফারাবি, কো-লিড নিশাদুল ইসলামসহ অনেকে।

অনুষ্ঠানে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে রাজধানীর গুলিস্তান, যাত্রাবাড়ি ও শাহবাগে ৩টি পাবলিক টয়লেট তৃতীয় লিঙ্গের মানুষদের ব্যবহারের জন্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

এখন থেকে এই পাবলিক টয়লেটগুলোতে নারী ও পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষদের ব্যবহার নিশ্চিত করতে আলাদাভাবে স্টিকার দেওয়া থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *