Home আলোচিত ছবি প্রকাশ করে ছেলের নাম জানালেন পরীমণি

ছবি প্রকাশ করে ছেলের নাম জানালেন পরীমণি

0
111

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি এবং অভিনেতা শরিফুল রাজের ঘর আলো করে এসেছে পুত্র সন্তান।

বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পরী ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) নবজাতকের ছবি প্রকাশ করেছেন এই নায়িকা। জানিয়েছেন পুরো নাম। রাজ-পরী ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় ছেলেকে বুকে নিয়ে পরম যত্নে আগলে রেখেছেন। পরী ক্যাপশনে লেখেন, ‘তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।

নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ঢালিউডের রোমান্টিক এই দম্পতি। সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করে ফেলেছেন। তারকা দম্পতির সন্তানের জন্য কেনা জিনিসপত্র দেখে নেটিজেনরা আগেই অনুমান করছেন, ছেলের মা হচ্ছেন পরী। অবশেষে সত্যি হলো।

প্রসঙ্গত, রাজ-পরীর দুষ্টু, মিষ্টি কিংবা আবেগমাখা কর্মকাণ্ড বরাবরই ভক্তদের নজর কেড়েছে। অন্তর্জালে তাদের নানান মুহূর্তের ছবি দেখে প্রেমের আকুতি জেগেছে নেটিজেনদের মনে। এবার নবজাতককে দেখার সাধ মিটল নেটিজেনদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here