Home বিনোদন নিজের রেস্তোরাঁয় রান্না করলেন আশা ভোঁসলে

নিজের রেস্তোরাঁয় রান্না করলেন আশা ভোঁসলে

0
91

সবাই বলে, গলায় তার স্বয়ং সরস্বতীর বাস। সেই আশা ভোঁসলেকে সবাই রেকর্ডিং স্টুডিওতেই দেখে অভ্যস্ত। কিন্তু তাকে হঠাৎ করেই দেখা গেল রান্নাঘরে।

দুবাইতে নতুন রেস্তোরাঁ খুলেছেন কিংবদন্তি এ শিল্পী। সম্প্রতি সেখানকার সুসজ্জিত কিচেন থেকে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ভিডিওতে তাকে রাঁধতে দেখা যাচ্ছে।

ভিডিওতে শেফের অ্যাপ্রন পরে দেখা গেছে তাকে। রান্না ঠিকঠাক হয়েছে কি না তা দেখতে গন্ধ নিচ্ছেন খাবারের।

ভিডিওটি প্রকাশ পেতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রখ্যাত এই কণ্ঠশিল্পীর অনুরাগীরা এসে মন্তব্য ও প্রতিক্রিয়ায় ভরিয়ে দিয়েছেন সেই পোস্ট।

একজন লিখেছেন, ‘গানা আর খানা- মারাত্মক কম্বিনেশন, দুটোই মনের খুব কাছের। আরেকজন লিখেছেন, ‘এবার কিংবদন্তি গায়িকার পাশাপাশি মাস্টার শেফও আপনি।’

কিংবদন্তী কণ্ঠশিল্পী আশা ভোঁসলে গানের পাশাপাশি ২০ বছর ধরে রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে জড়িত। ইংল্যান্ড, ম্যানচেস্টার, বাহরিন, কুয়েতসহ বিশ্বের বিভিন্ন দেশে রেস্তোরাঁ রয়েছে গুণী এই শিল্পীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here