আপু আমি নায়িকা হয়ে মানুষের সেবা করতে চাই, আমাকে সেবা করার সুযোগ দিন।
নায়িকা হয়ে মানুষের কি সেবা করবা? নায়িকারা নিজেদের সেবা নিতে নিতেই তো জীবন শেষ। বরং নায়িকাদের মানুষ সেবা করে, নিজেদের টাকায় ছবি দেখে। ছবি দেখে ভালো চললে নায়িকাকে আবার ছবিতে নেয়া হয়, তাও এখন নায়ক নির্ভর বাংলা চলচ্চিত্রে নায়িকা থাকে গহনার মতো। পড়লে সুন্দর না পড়লেও সমস্যা নাই।
আর টাকার কথা নাই বা বললাম বরং নিজের টাকা দিয়ে ফ্রিতে কাজ করতে হবে। ছবিতে নিবে যে এটাই বেশী, হাজার হাজার ফেইসবুক আর সাইনিং করা নায়িকাদের ভিড়ে।
কয়দিন পরে নিজের টাকায় নিজে ছবি বানাবা- নিজে নায়িকা হবা, আবার ভাগ্য বেশী খারাপ হলে নিজেই নিজেকে ঘরে টিকেট কেটে দেখবা, নায়িকা নিজেই তো নিজের সেবা দেয়া-নেয়ার মধ্যে আছে।
সেবা করতে চাইলে নায়িকা না সমাজসেবী হও, যার মূল্য পর্দার নায়িকার চেয়ে বহুগুণ উর্ধ্বে। তবে একটা সময় প্রতিষ্ঠিত হলে নায়িকা হয়েও সেবা করা যায়। সেটা অনেক পরের ব্যাপার বা খুব কম নায়িকা তা করতে সামর্থ্য হয়। আর সেবা বা মানুষের জন্য কিছু করার ইচ্ছা থাকলে কিছু হওয়া লাগে না, যে কোন অবস্থানে থেকে যে কোনভাবে সামর্থ্য অনুযায়ী করা যায়। ইচ্ছাই সব।
এই কথা শুধু মাত্র যারা কোন যোগ্যতা ছাড়া, ত্যাগ বা অভিনয় শিক্ষা ছাড়া নায়িকা হয়ে সস্তা নাম কামানো আর ফেইসবুক নায়িকা সেজে থাকতে চায় তাদের জন্য প্রযোজ্য।
(অভিনেত্রী নূতনের ফেসবুক থেকে নেওয়া)

