মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে প্রায় দেড়শ লিটার চোলাই মদসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার নামা কালিয়াকৈর এলাকায় শাহজাহানের বাড়িতে চোলাই মদ তৈরি করছিল। এ সময় স্থানীয়রা বাড়িতে গিয়ে মদসহ ওই নারীকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়শ লিটার চোলাই মদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
কালিয়াকৈর থানার (এসআই) ফরিদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, চোলাই মদসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
