Home বিনোদন সেন্সর পেল পরীমণির সিনেমা

সেন্সর পেল পরীমণির সিনেমা

0
149

ঢাকাই চলচ্চিত্রের দর্শকনন্দিত নায়িকা পরীমনি। এই নায়িকার পরবর্তী সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সেন্সর ছাড়পত্র পেয়েছে।

সেন্সর বোর্ড সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন বলেও জানা গেছে। চলতি বছর সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানান এর নির্মাতা আবু রায়হান জুয়েল।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম-পরীমনি। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে ২০১৮-১৯ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি। প্রথমে চলচ্চিত্রটির নাম ছিল ‘নসু ডাকাত কুপোকাত’।

পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এর চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here