তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে গলায় ফাঁসি দিয়ে মোছা: রেনু বেগম (৪৯) নামে এক নারী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৯ আগস্ট) সকালে উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই গ্রামে এ ঘটনা ঘটে। তিনি রহিজ উদ্দিনের স্ত্রী।
এলাকাবাসি জানায়, রেনু বেগম ৪ বছর ধরে মানুসিক রোগে ভুগছিলেন। সোমবার (৮ আগস্ট) রেনু বেগমের স্বামী রহিজের বোনের মৃত্যুতে জানাজায় গিয়েছিল রহিজ ও তার তিন সন্তান। কিন্তু রহিজের স্ত্রী না গিয়ে একাই বাড়িতে ছিলেন। পরে মঙ্গলবার সকালে ঘরের ধণ্নার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
নিহতের মা জানান, মেয়েটি মানসিক ভারসাম্যহীন রোগী ছিল। মাঝে মধ্যে নিজের শরীরে নিজেই আঘাত করতো। এ নিয়ে চিকিৎসা করাতে চাইলেও সে চিকিৎসা করতে চাইতেন না। আজ সকালে রান্না ঘরে ভাত রান্না করছিল। একপর্যায়ে চুলায় ভাতের পাতিল রেখেই পরিবারের লোকজনদের চোঁখ ফাঁকি দিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে রেনু।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আইনিভাবে প্রক্রিয়াধীন।
