Home ফিচার হেলিকপ্টার দুর্ঘটনা: র‍্যাবের এয়ার উইং পরিচালক মারা গেছেন

হেলিকপ্টার দুর্ঘটনা: র‍্যাবের এয়ার উইং পরিচালক মারা গেছেন

0
113

ঢাকার নবাবগঞ্জে হেলিকপ্টার দুর্ঘটনায় আহত র‌্যাবের এয়ার উইংয়ের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৯ আগস্ট) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি বাবা, মা, স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

র‍্যাব জানিয়েছে, মোহাম্মদ ইসমাইল হোসেন হেলিকপ্টার দুর্ঘটনায় মেরুদণ্ডে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত ৫ আগস্ট তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। পরদিন ৬ আগস্ট তার একটি সফল অস্ত্রোপচার হয়। ৭ আগস্ট তাকে নেওয়া হয় আইসিইউতে। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

মঙ্গলবার দুপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে মৃত ঘোষণা করেন।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৭ জুলাই ঢাকার নবাবগঞ্জ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণকালীন সময়ে একটি হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পতিত হয়। পরে ঘটনাস্থল থেকে র‍্যাবের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখান থেকেই তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here