Home আলোচিত মধ্যরাত পর্যন্ত পুলিশ ফাঁড়িতে হিরো আলম

মধ্যরাত পর্যন্ত পুলিশ ফাঁড়িতে হিরো আলম

0
96

গত ৫ আগস্ট রুবেল মুন্সী নামে এক ব্যক্তি হিরো আলম ও তাঁর অপর দুই সহযোগীর বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুর থানায় অর্থ আত্মসাৎ ও হুমকির অভিযোগ দেন। অভিযোগটি তদন্ত করছে শ্রীপুর থানার পুলিশ।

এই অভিযোগের সত্যতা প্রমাণে দুজনকেই ফাঁড়িতে ডেকেছিল পুলিশ। কিন্তু অভিযোগকারী রুবেল মুন্সী পুলিশের ডাকে সাড়া না দিয়ে উল্টো মোবাইল ফোন বন্ধ রাখেন।

এদিকে শ্রীপুরের চকপাড়া পুলিশ ফাঁড়িতে রোববার মধ্যরাত পর্যন্ত রুবেল মুন্সীর অপেক্ষায় বসে ছিলেন হিরো আলম। জানা গেছে, হিরো আলমের বিরুদ্ধে রুবেল মুন্সীর দায়ের করা অভিযোগের কোনো সত্যতা পায়নি পুলিশ।

এ বিষয়ে শ্রীপুর থানার এসআই নাজমুল হক সংবাদমাধ্যমকে বলেন, পুরো বিষয়টি তদন্ত করে অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকির প্রমাণ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, বাদী ও বিবাদীকে রোববার সন্ধ্যায় শ্রীপুর থানার চকপাড়া ফাঁড়িতে ডাকা হয়েছিল। এদিন মধ্যরাত পর্যন্ত পুলিশ ফাঁড়িতে বসে থেকে হিরো আলম চলে গেছেন। কিন্তু অভিযোগকারী আসেননি।

হিরো আলমের অভিযোগ, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য থানায় ভিত্তিহীন অভিযোগ দিয়ে রুবেল মুন্সী তার সম্মানহানী করেছেন। এবার মিথ্যা অভিযোগ দিয়ে সম্মানহানীর অভিযোগে রুবেল মুন্সীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here