মির্জাপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবাষিকী উদযাপিত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

এসময় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ।

পরে আলোচনা শেষে ৯ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *