Home বিনোদন বাবা-মায়ের ইচ্ছে ছিল আমি যেন সরকারি চাকুরি করি: নায়ক সিয়াম

বাবা-মায়ের ইচ্ছে ছিল আমি যেন সরকারি চাকুরি করি: নায়ক সিয়াম

0
114

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: শখের বসে অভিনয়ে এসে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন নায়ক সিয়াম আহমেদ।

২০১৬ সালে পরিচালক স্বরাজ দেবের বখাটে সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু হলেও অল্প সময়ের মধ্যে দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

শুরুর দিকে অভিনয়ে খুব একটা সময় না দিলেও পরবর্তীতে দর্শকপ্রিয়তার কারণে এই জগত থেকে দূরে থাকতে পারেননি। অভিনয় ছাড়তে কষ্ট হবে বলে পরিবারের কাছে ১ বছর সময় নিয়ে আবারও অভিনয় জগতে ফিরেন এই অভিনেতা।

সোমবার (০৮ আগস্ট) বিকেলে রংপুরে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সিয়াম জানান, খুব অল্প সময়ে তাকে সবাই ভালবাসা দিয়েছে। ছোট থেকে শুরু করে দাদা নানির ভালোবাসাও তিনি পেয়েছেন। অভিনয় জগতে এসেছিলেন শখের বসে। কিন্তু এই জগতে এসে দেখতে পান এখানে অনেক শিক্ষিত ও জ্ঞানী মানুষ কাজ করেন। যারা সিনেমা ও টেলিভিশনে নিয়মিত কাজ করছেন। তাদের মতো দর্শকরা তাকেও বরণ করে নেন বলেও জানান তিনি।

এই অভিনেতা নিজের স্বপ্ন পূরণ করে মিডিয়া জগত আলোকিত করলেও বাবা মায়ের স্বপ্ন ভঙ্গ করেছেন। তাদের আশা ছিল ছেলে উচ্চ শিক্ষা লাভ করে সরকারি চাকুরিতে মনোনিবেশ করবেন।

আগামীতেও দর্শকদের এই ভালোবাসা নিয়ে দেশের মানুষের মনেই থাকতে চান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here