কোন রুটে কত ভাড়া, তালিকা প্রকাশ করলো বিআরটিএ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাসভাড়া বাড়ানোর দুদিন পর বিভিন্ন রুটের ভাড়ার নির্ধারণ করে চার্ট প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

তবে রাজধানীর অভ্যন্তরীণ রুটের ভাড়া এখনো নির্ধরণ করা হয়নি। সেই সুযোগে গত দুদিন ধরে নগরীতে চলছে ভাড়া নৈরাজ্য।

সোমবার ঢাকা মহানগরী থেকে দূরপাল্লা এবং বিভিন্ন আন্তঃজেলার রুটের ভাড়ার চার্ট প্রকাশ করা হয়। বাসভাড়ার বিষয়ে ৭ আগস্ট প্রজ্ঞাপন জারি হলেও এ তালিকা বিআরটিএ তাদের ওয়েবসাইটে প্রকাশ করে সোমবার।

ভাড়ার তালিকা প্রকাশ করা নিয়ে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী ডিজেল চালিত বাস-মিনিবাসের যাত্রী প্রতি কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে প্রাপ্ত দূরত্ব এবং সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআইডব্লিউটিসি ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত ব্রিজ টোল/ফেরি ভাড়ার তালিকা অনুসরণ করে যাত্রী প্রতি প্রত্যেক পারাপারে টোল/ফেরি ভাড়া (প্রযোজ্য ক্ষেত্র) নির্ধারণ করে ভাড়ার চার্ট প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত ভাড়ার তালিকা কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হলো।

ভাড়ার পরিমাণ কম-বেশির ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণসহ এ দপ্তরে যোগাযোগ করা হলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাস-মিনিবাসের আসন কমিয়ে আরামদায়ক ভ্রমণের ব্যবস্থা করলে সেক্ষেত্রে বিআরটএ কর্তৃক আনুপাতিক হারে ভাড়া বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিঠিতে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব/সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান/সেক্রেটারি জেনারেলকে ভাড়ার চার্ট সরবরাহ করে সরকার নির্ধারিত হারে ভাড়া আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।

বৈশ্বিক দাম বৃদ্ধির কারণে গত ৫ আগস্ট রাতে কেরোসিন, ডিজেল, পেট্রোল এবং অকটেনের দাম বৃদ্ধি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দামে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল প্রতি লিটার ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকা করা হয়।

এর আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর শনিবার (৬ আগস্ট) রাতে বনানীতে বিআরটিএ কার্যালয়ে দীর্ঘ বৈঠকে বাস-মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হয়। সিটি সার্ভিসে কিলোমিটার প্রতি বাড়ছে ৩৫ পয়সা। আর দূরপাল্লায় ৪০ পয়সা করে বাড়বে।

সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে অন্যান্য জেলার বাস ভাড়ার তালিকা

মহাখালী বাস টার্মিনাল থেকে অন্যান্য জেলার বাস ভাড়ার তালিকা

গাবতলী বাস টার্মিনাল থেকে অন্যান্য জেলার বাস ভাড়ার তালিকা

অন্যান্য আন্তঃজেলা ও দূরপাল্লার রুটের বাস ভাড়ার তালিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *