লুঙ্গি পরে সিনেমা দেখতে যাওয়া সেই ব্যক্তির সন্ধান মিলেছে

লুঙ্গি পরে আসায় এক বৃদ্ধকে রায়হান রাফি পরিচালিত ‘ ‘পরাণ’ দেখতে অনুমতি দেয়নি হল কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

এমনকি ‘পরাণ’ অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওই ব্যক্তির খোঁজ করেন। ওই ঘটনায় দুঃখপ্রকাশ করে জানান পুরো টিমই তাকে সঙ্গে নিয়ে ‘পরাণ’ সিনেমা দেখতে ইচ্ছুক। তিনি লুঙ্গি পড়েই সিনেমা দেখতে আসুন।

ভিডিওটি নিয়ে তুমুল শোরগোল শুরু হলেও ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যাচ্ছিল না। তবে অবশেষে তার খোঁজ মিলেছে। জানা গেছে ব্যক্তির নাম আমান আলী সরকার। তার বাড়ি সিরাজগঞ্জ। ঢাকায় ছেলের মিরপুরের বাসায় বেড়াতে এসে সনি স্কয়ারে গিয়েছিলেন সিনেমা দেখতে।

সেখান থেকেই ‘পরাণ’ দেখতে হলে গিয়েছিলেন তিনি। এরপর তার সঙ্গে ঘটে অপ্রীতিকর ঘটনা।

ঘটনাটির সাক্ষী কাউসার আহমেদ। ভিডিওটি তিনিই করেছিলেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কাউসার বলেন, “টিকিটের জন্য অপেক্ষমান ব্যক্তিদের সারিতে আমার সামনেই ছিলেন ওই বয়স্ক লোক। তার কাছে টিকিটের টাকা চাইলে তিনি পাঁচ শো টাকার নোট বের করে দেন। এসময় তাকে দেখে বিক্রয় কর্মী বলেন, ‘আপনি কী পরে আছেন?’

তিনি লুঙ্গি পরে আছেন জানাতেই টিকিট না দিয়ে বিক্রয়কর্মী বলতে থাকেন, ‘লুঙ্গি পরে আমাদের এখানে ঢোকা যাবে না।’ সেসময় আমি প্রতিবাদ করি। জানতে চাই, কেন ঢোকা যাবে না। উত্তরে তিনি বলেন, ‘এটাই এখানকার সিস্টেম। ২০০১ সাল থেকে মেনে আসা হচ্ছে।’ আমার সঙ্গেও খারাপ আচরণ করেন তিনি।”

বাবার সঙ্গে এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন আমান আলী সরকারের ছেলে শফি আলম। তিনি সংবাদমাধ্যমকে জানেন, তার বাবাকে এখন সবাই খুঁজে বেড়াচ্ছেন সিনেমাটি দেখাতে। বাবাকে নিতে হলে ‘পরাণে’র নায়ক-নায়িকাকে আসতে হবে উল্লেখ করে বলেন, ‘আমার বাবা লুঙ্গি পরে সিনেমা হলে যাওয়ায় তাকে টিকিট দেওয়া হয়নি। আমরাও লুঙ্গি পরি, এমনটা কেন করা হবে? বাবা সিনেমা দেখতে হলে যাবে না। যদি ‘পরাণ’ সিনেমার নায়ক-নায়িকা বাবাকে হলে নিয়ে সিনেমা দেখায়, তাহলে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *