Home বিনোদন মিশা সওদাগরকে ‘সুবিধাবাদী’ বললেন বাপ্পি চৌধুরী

মিশা সওদাগরকে ‘সুবিধাবাদী’ বললেন বাপ্পি চৌধুরী

0
99

বাংলাদেশ শিল্পী সমিতির সাবেক সভাপতি ও খল অভিনেতা মিশা সওদাগরকে ‘সুবিধাবাদী মানুষ’ বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।

সম্প্রতি তানভীর তারেকের উপস্থাপনায় জাগো এফএমের ‘রাত আড্ডা’ লাইভ অনুষ্ঠানে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

লাইভে বাপ্পি চৌধুরী বলেন, যেখানে ট্রেন্ড হয় সে ওখানে লাফায়। লাইক আমাদের মিশা ভাই। ‘পরাণ’ ট্রেন্ডে যাচ্ছে মিশা ভাই ‘পরাণ’র ট্রেন্ডে দৌড়াচ্ছে। ‘হাওয়া’ ট্রেন্ডে ‘হাওয়া’ তে দৌড়াচ্ছে। সুবিধাবাদি ট্রেন্ড আর কি। শোবিজের সম্পর্ক নিয়ে কথা তুললে মূলত মিশা সওদাগরের নামে এই কথাগুলো বলেন বাপ্পি।

খানিকটা আক্ষেপ প্রকাশ করে তিনি এও বলেন, মিডিয়ায় যতদিন সামনা সামনি থাকে ততদিন ভালোবাসা থাকে। দূরে থাকলে কমে যায়। এটাই মিডিয়া রিলেশনসিপ।

বাপ্পি বলেন, আমি চাইলে যেকোনো একটা কোম্পানিতে জব করতে পারব। আমার লাইফ খুব ভালোভাবে চলে যাবে। কারণ আমার চাহিদা অনেক কম। তবে আমি অভিনয়ের সঙ্গে সারাজীবন থাকতে চাই। এখন ইন্ডাস্ট্রি ও অডিয়েন্স ঠিক করবে তারা আমাকে কতদিন রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here