Home প্রধান খবর ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্রদল সভাপতি মারা গেছেন

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্রদল সভাপতি মারা গেছেন

0
70

ভোলা: ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম মারা গেছেন।

বুধবার (৩ আগষ্ট) বিকেল ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ৩১ জুলাই বিক্ষোভ সমাবেশ করে ভোলা জেলা বিএনপি। সমাবেশ চলাকালীন পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

এসময় গুলিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হন। এই ঘটনায় বিএনপির আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে নুরে আলমও ছিলেন। আজ তিনি মারা গেলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here