Home বিনোদন বিবাহ বার্ষিকীতে মৌসুমীকে নিয়ে ফেসবুকে যে বার্তা দিলেন ওমর সানী

বিবাহ বার্ষিকীতে মৌসুমীকে নিয়ে ফেসবুকে যে বার্তা দিলেন ওমর সানী

0
205

বিনোদন জগতের তারকাদের সংসার টেকে না- প্রচলিত এই ধারনা ভুল প্রমাণিত হয় যেসব দম্পতির মাধ্যমে, তেমনই দুজন ওমর সানী ও মৌসুমী। ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়ক-নায়িকা জুটি বাস্তব জীবনে স্বামী-স্ত্রী। সংসারের সুতো বুনে তারা একসঙ্গে পার করেছেন ২৭ বছর।

আজ ২ আগস্ট ওমর সানী ও মৌসুমীর বিবাহবার্ষিকী। বিশেষ দিনটিতে সোশ্যাল মিডিয়ায় একটি ক্ষুদেবার্তা দিয়েছেন সানী। লিখেছেন, ‘আল্লাহ একসাথে থাকার তৌফিক দান করুন বাকি জীবন। শুভ বিবাহবার্ষিকী মৌসুমী।’

সেই পোস্টে সানী-মৌসুমী দম্পতিকে শুভেচ্ছা-ভালোবাসায় ভাসিয়েছেন ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা।

১৯৯২ সালে নূর হোসেন বলাইয়ের এই নিয়ে সংসার চলচ্চিত্রের মাধ্যমে সানীর চলচ্চিত্রে অভিষেক। অন্যদিকে মৌসুমীর সিনেমায় অভিষেক ১৯৯৩ সালে। তার অভিনীত প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত।

১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের দোলা চলচ্চিত্রে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেন মৌসুমী-সানী।

১৯৯৬ সালের ২ আগস্ট তাদের বিয়ে হয়। এই দম্পতির ফারদিন এহসান স্বাধীন নামের এক ছেলে ও ফাইজা নামে এক মেয়ে আছে।

গত বছর সানী-মৌসুমীর পুত্র স্বাধীন কানাডা প্রবাসী কুমিল্লার মেয়ে সাদিয়া রহমান আয়েশাকে বিয়ে করেন। সব মিলিয়ে বেশ সুখেই আছেন এই তারকা দম্পতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here