Home আলোচিত বাকী জীবন আমরা একসঙ্গেই থাকতে চাই: ওমর সানী

বাকী জীবন আমরা একসঙ্গেই থাকতে চাই: ওমর সানী

0
77

ঢাকাই সিনেমার তারকা জুটি ওমর সানী ও মৌসুমী ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। সুখে-দুঃখে ভালোবেসে দু’জন দু’জনার হয়ে দেখতে দেখতে দাম্পত্য জীবনের ২৭ বছর পূর্ণ করেছেন তারা।

তাদের সুখের সংসার আলোকিত করে রেখেছেন দুই সন্তান ফারদিন, কন্যা ফাইজা ও পুত্রবধূ সাদিয়া রহমান আয়েশা।

১৯৯৪ সালে পরিচালক দিলিপ সোম মৌসুমী-ওমর সানীকে নিয়ে নির্মাণ করেন ‘দোলা’ নামের সিনেমা। এটি দিয়েই একসঙ্গে পথচলা শুরু তাদের। এক সময় তারা পর্দার রসায়ন থেকে বাস্তবের রসায়নে জড়িয়ে পড়েন। তাদের প্রেমের পূর্ণতা পায় বিয়েতে।

১৯৯৫ সালের ৪ মার্চ বিয়ে করেছিলেন এই তারকা দম্পতি। তবে কাউকে না জানিয়ে বিয়ে করায় পাঁচ মাস পর ২ আগস্ট তারা আয়োজন করেছিলেন বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠানের। সে হিসেবে তাদের ২৭তম বার্ষিকী মঙ্গলবার (২ আগস্ট)।

ওমর সানী বলেন, ‘আমাদের দু’জনার মধ্যে প্রবল আত্মবিশ্বাস রয়েছে। একে অন্যকে ছাড় দেই এবং আমাদের ভেতর বোঝাপড়াও অনেক ভালো। আমরা দুজনই আমাদের ছেলেমেয়েদের কথা অনেক চিন্তা করি। বাকী জীবন আমরা একসঙ্গেই থাকতে চাই।’

এসময় সবার কাছে দোয়া চান তিনি।

উল্লেখ্য, মৌসুমী-ওমর সানী একসঙ্গে ৪০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। এগুলোর মধ্যে অন্যতম হলো: ‘দোলা’, ‘আত্ম অহংকার’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘রঙিন রংবাজ’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘শান্তি চাই’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘সংসারের সুখ দুঃখ’ ও ‘কথা দাও’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here