Home বিনোদন এবার ‘সাদা সাদা কালা কালা’ গাইলেন মিশা সওদাগরের স্ত্রী

এবার ‘সাদা সাদা কালা কালা’ গাইলেন মিশা সওদাগরের স্ত্রী

0
130

এখন সবাই এই গানে গলা মিলাচ্ছেন, রেকর্ড করছেন, ভিডিও করছেন। এভাবে ক্রমেই ছড়িয়ে পড়ছে হাওয়া গান।

মেজবাউর রহমান পরিচালিত হাওয়া সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি দ্রুত সময়ের মধ্যে বাঙলা গানে যে ধরনের প্রভাব বিস্তার করেছে তা রীতিমতো বিস্ময়কর।

এখন সবাই এই গানে গলা মিলাচ্ছেন, রেকর্ড করছেন, ভিডিও করছেন। এভাবে ক্রমেই ছড়িয়ে পড়ছে হাওয়া গান ।এবার ভাইরাল এই গানটি গাইলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগরের স্ত্রী মিতা।

শনিবার (৩০ জুলাই) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে স্ত্রীর গাওয়া গানটির ভিডিও পোস্ট করেন মিশা। সেখানে দেখা যাচ্ছে, নদীর পাড়ে পাথরের ওপর বসে খালি গলায় ‘সাদা সাদা কালা কালা’ গানটি গাইছেন মিতা। বাদ্যযন্ত্র হিসেবে তিনি কোলের ওপর গামলা ও হাতে একটি বোতল রেখেছেন। নিজে নিজেই সেগুলো বাজিয়ে গানটি গাইছেন। আর সেই মুহূর্তের ভিডিওচিত্র ধারণ করেছেন মিশা-মিতা দম্পতির ছেলে।

মিতার গাওয়া ‘সাদা সাদা কালা কালা’ গানটি নেটিজেনদের নজর কেড়েছে। মিশা সওদাগরের পোস্টের নিচে কমেন্ট করে মিতার গায়কীর প্রশংসা করেছেন নেটিজেনরা।

‘হাওয়া’ সিনেমায় ইমন চৌধুরীর সুরে ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন আরফান মৃধা শিবলু। গানটির কথা ও সংগীতায়োজন করেছেন হাশিম মাহমুদ। প্রকাশের পরই গানটি নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে। এক গানের টানেই দর্শক ‘হাওয়া’ দেখতে প্রেক্ষাগৃহে ছুটছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here