Home বিনোদন হাসপাতালে অভিনেত্রী স্পর্শিয়া

হাসপাতালে অভিনেত্রী স্পর্শিয়া

0
340

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া হাসপাতালে। রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতাল কলেজে ভর্তি হয়েছেন তিনি। শনিবার (৩০ জুলাই) রাতে অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, তার অস্ত্রোপচারটি করেছেন প্রফেসর ডক্টর ফিরোজ কবির। অস্ত্রোপচারের পর স্পর্শিয়ার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।

স্পর্শিয়াকে সর্বশেষ ‘নবাব এলএলবি’ সিনেমায় দেখা গেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ফিরে দেখা’ নামের সরকারি অনুদানের একটি সিনেমা। এটি নির্মাণ করেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। এতে প্রথমবার নিরবের বিপরীতে অভিনয় করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here