Home ফিচার সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানার আদেশ হাইকোর্টে স্থগিত

সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানার আদেশ হাইকোর্টে স্থগিত

0
79

ট্রেনের টিকিটের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলনরত মো. মহিউদ্দিন হাওলাদার ওরফে মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে টিকিট বুকিং অপারেটর সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছিল জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সহজ ডটকমকে করা ভোক্তা অধিকারের ২ লাখ টাকার এ জরিমানা স্থগিত করেছে হাইকোর্ট।

সহজ লিমিটেডের করা রিটের শুনানি নিয়ে বিচরপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রোববার (৩১ জুলাই) রুলসহ এ আদেশ দেন।

রিটে বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

গত ২০ জুলাই অভিযোগকারী মহিউদ্দিন রনির উপস্থিতিতে টিকিট বুকিং অপারেটর সহজ ডটকমের বিরুদ্ধে গ্রাহক অবহেলার প্রমাণ পাওয়ায় দুই লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিফতরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান জানান, সহজকে পাঁচ কার্যদিবসের মধ্যে দুই লাখ টাকা পরিশোধ করতে বলা হয়েছে। জরিমানার ২৫ শতাংশ পাবেন অভিযোগকারী।

এরপর এ জরিমানার বৈধতা চ্যালেঞ্জ করে সহজ ডটকমের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন ব্যারিস্টার তানজিবুল আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here