Home বিনোদন ‘হাওয়া’ নিয়ে ভিডিও বার্তায় যা বললেন অনন্ত জলিল

‘হাওয়া’ নিয়ে ভিডিও বার্তায় যা বললেন অনন্ত জলিল

0
221

অন্তত জলিলের একটি সংলাপ প্রায় ৮ বছর আগে জনপ্রিয়তা পায়। ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ’ এই সংলাপের কারণে তিনি বেশি পরিচিতিও লাভ করেন। এটি ছিলো গ্রামীনফোনের একটি বিজ্ঞাপণ। যা নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। সেই বিজ্ঞাপনচিত্রের প্রায় ৮ বছর পর শুক্রবার (২৯ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই নির্মাতার প্রথম সিনেমা ‘হাওয়া’।

হাওয়া সিনেমাটি দেখার জন্য দর্শকদের আহ্বান জানিয়েছেন অনন্ত জলিল। এ বিষয়ে বৃহস্পতিবার (২৮ জুলাই) ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে তিনি সবাইকে প্রেক্ষাগৃহে যেয়ে ‘হাওয়া’ দেখতে বলেন।

অনন্ত জলিল ভিডিওবার্তায় বলেন, “সাদা সাদা কালা কালা-এই গানটি ‘হাওয়া’ সিনেমার। গানটি আমার খুব ভালো লেগেছে; দর্শক আপনাদেরও ভালো লেগেছে।”

অনন্ত জলিল আরও বলেন, “ দর্শক আপনারা পরিবারের সবাই মিলে এই সিনেমাটি দেখতে যাবেন। আমি সিনেমাটির জন্য শুভকামনা জানাচ্ছি।”

উল্লেখ্য, মুক্তির আগে শোরগোল ফেলে দিয়েছে হাওয়া সিনেমাটি। আগামী ২৯ জুলাই দেশের ২৪ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। তার আগেই সিনেমার পোস্টার ও ট্রেলারে মুগ্ধতা ছড়িয়েছে দর্শকদের মাঝে।

তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস।

উল্লেখ্য, এবারের ঈদে মুক্তি পেয়েছে অনন্ত জলিল অভিনীত ‘দিন: দ্য ডে’ সিনেমা। এতে অনন্তের সঙ্গে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here