Home দেশের খবর ঢাকা মির্জাপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মির্জাপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
99

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) বেলা ১২টায় পৌরসদরের কলেজ রোডের দলীয় কার্যালয়ে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রয়াত নির্মল রঞ্জন গুহ’র স্বরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-০৭ আসনের এমপি খান আহমেদ শুভ।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহবুব আলম সবুজ, যুগ্ম-আহ্বায়ক মাছুম রানাসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজিব ওয়াজেদ জয়ের দীর্ঘ আয়ূ কামনা করে মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here