Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও জয়ের জন্মদিন পালিত

কালিয়াকৈরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও জয়ের জন্মদিন পালিত

0
74

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন পালিত হয়েছে।

বুধবার (২৭ জুলাই) দুপুরে চন্দ্রা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারক হোসেন মোড়ল। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন, রাসেল আহম্মেদ, মনির হোসেন, জাহাঙ্গীর আলমসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here