৩৩ বছর পর আবারও ফুটবল মাঠে গায়ক আসিফ

দীর্ঘ ৩৩ বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ম্যাচ দেখতে মাঠে গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর। সঙ্গীতের পাশাপাশি খেলাটাকে দারুণভাবে উপভোগ করেন তিনি। ক্রিকেট নিয়েও তার রয়েছে একাধিক গান।

সোমবার (২৫ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে যান আসিফ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, তেত্রিশ বছর পরে ফুটবল ম্যাচ দেখতে মাঠে এলাম বসুন্ধরা কিংস এরেনা’র মত চমৎকার একটা ষ্টেডিয়ামে। আমার প্রিয় দল আবাহনী লিমিটেড আর বসুন্ধরা কিংসের প্রতিদ্বন্দিতাপূর্ন ম্যাচ দারুন লেগেছে।

আসিফ লেখেন, বসুন্ধরা কিংসের ক্যাপ্টেন সবুজ আর তার সতীর্থদের আমন্ত্রনে ফ্যানটাস্টিক একটা ম্যাচ দেখলাম। রেজাল্ট বসুন্ধরা কিংস ৩- আবাহনী লিমিটেড ২…

তিনি লেখেন, কিংস টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন হয়েছে। অভিনন্দন বসুন্ধরা কিংস…এগিয়ে যাক দেশের ফুটবল। শুভকামনা সবার জন্য..ভালবাসা অবিরাম…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *