কালিয়াকৈর উপজেলা আইনশৃঙ্খলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আইনশৃঙ্খলা উন্নয়ন কমিটির সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাফি ইবনে সাজ্জাদ।

আইন শৃঙ্খলা উন্নয়নের সার্থে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কালিয়াকৈর পৌর সভার মেয়র মজিবুর রহমান, থানা পুলিশের অফিসার ইনচার্জ আকবর আলী খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সম্পাদক মোশারফ হোসেন শিকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ,শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভি, সাংগঠনিক সম্পাদক ও মাইটিভি প্রতিনিধি আজিজুর রহমান আজিজ, ইউপি চেয়ারম্যান আজিবুর রহমান, সাইফুজ্জামান সেতুসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ।

বক্তারা মাদক, যানজট, সড়ক পরিবহন সেক্টরে চাদাঁবাজী বন্ধে সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *