ইমরানের ‘ঘুম ঘুম চোখে’

প্রকাশিত হলো সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের নতুন গান ‘ঘুম ঘুম চোখে’। মিউজিক ভিডিও আকারে এটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমে এটি অবমুক্ত করা হয়েছে। এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

জামাল হোসেনের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান নিজেই।

গানটি প্রকাশ উপলক্ষে শনিবার একটি মোড়ক উন্মচনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী কনা, ঝিলিক, ক্লোজআপ রাশেদ, মিলন নির্মাতা সৈকত রেজা, ইমরান, গানটির মডেল নীলাঞ্জনা নীলা ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন) শাহীন আক্তার, গীতিকার জামাল হোসেনসহ অনেকে।

গান প্রসঙ্গে জামাল হোসেন বলনে, ইমরানকে ভেবেই গানটি লিখেছি। আমার কথার ওপর তিনি দারুণ সুর করছেনে। সত্যি বলতে, শ্রোতারা ইমরানরে কণ্ঠে যেমন শুনতে চান, এতে সেই ফিল পাবেন।

ইমরান বলেন, এ গানের কথা ও সুর সবার ভালো লাগবে আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *