কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে করা মামলাটি ২০ লাখ টাকায় মীমাংসা করেছেন অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ।
আজ সোমবার (২৫ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ইলিয়াস হোসাইন। খবর- দ্য ডেইলি স্টারের
ইলিয়াস বলেন, ‘আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক আবেরা সুলতানা খানমের আদালতে আমরা উপস্থিত ছিলাম। বিচারক মামলাটির সাক্ষ্য ও যুক্তি উপস্থাপন শেষ করে রায়ের জন্য আগামী ২৭ জুলাই দিন ধার্য করেন।’
এদিন সুবাহ বিচারককে বলেন, ‘আমরা পারিবারিকভাবে ১০ লাখ টাকায় মামলা মীমাংসা করেছি। টাকা আমি বুঝে পেয়েছি। এখন ইলিয়াসের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ‘
সুবাহ বলেন, ‘যে সংসার করবে না তার সঙ্গে জোর করে সংসার করা যায় না। ইলিয়াস তার জীবনে ভালো থাকুক আর আমি আমার জীবনে ভালো থাকি। পারিবারিকভাবে আমাদের আপস হয়েছে। আমি ২০ লাখ টাকা দাবি করেছিলাম। তবে যেকোনোভাবে আমরা মীমাংসা করেছি। ‘
