Home বিনোদন বেকার ছেলে-মেয়েদের চাকরি দিতে নায়িকা নূতনের অনুরোধ 

বেকার ছেলে-মেয়েদের চাকরি দিতে নায়িকা নূতনের অনুরোধ 

0
164

যখন পুরোদমে নায়িকা ছিলাম তখন বাংলাদেশে নায়িকা মানে বিশাল ব্যাপার ছিলো, সমাজে একটা মুল্য ছিলো এবং যথেষ্ট সম্মান ছিলো। সম্মান এখনো আছে তবে চলচ্চিত্রের দৈন-দশার কারণে এবং নায়ক-নায়িকা ব্যাপারটা সহজ হওয়ার কারণে অনুরোধের অবস্থানটা অনেক কম।

সে, সময় বছরে ৪/৫ জন বেকার বা খারাপ অবস্থার ছেলে-মেয়েকে চাকুরীর সুযোগ করে দেয়ার অনুরোধ করলে তা রাখা হতো, ছোট মাঝারি ধরনের চাকুরী। যুগের পরিবর্তনে সে- সময়ের মানুষও নেই, আর সে অবস্থাও নেই. তবে বেকারত্ব আছে।

তারপরেও অনুরোধ করছি আমার ফেইসবুকে যদি কোন সামর্থবান থাকেন যে, কোন বেকার যোগ্যতাসম্পন্ন ছেলে বা মেয়ের বেকারত্ব সমস্যা সমাধান করতে পারবেন, আমাকে জানাবেন। অন্তত একজন ছেলে বা মেয়েও যদি আমার-আপনার মাধ্যমে তার আর্থিক অবস্থার কিছুটা পরিবর্তন ঘটাতে পারে তা আমার-আপনার জন্য পরম পাওয়া হবে।

অনেক যোগ্যতা সম্পন্ন ছেলে-মেয়ে আছে। যাদের যোগ্যতা অনুযায়ী যথাযথ মুল্যায়ন হয় না, বা যারা বলার মতো অবস্থায় নেই, বা যাদের ছোট একটা চাকুরী হলেও মানসিক অবস্থার পরিবর্তন হবে মানসিকভাবে সুস্থ থাকবে, এমন কোন ছেলে বা মেয়ের দায়িত্ব কোন সামর্থ্যবান মানুষ নিতে চাইলে প্লিজ আমাকে জানাবেন।।

অনেক ছেলে-মেয়ে আমার পরিচিত আছে, যাদের একটা চাকুরী অনেক বেশী প্রয়োজন। যদিও, একজন অভিনেত্রী হিসেবে আমি অনুরোধ করা ছাড়া উপায় নেই বা প্রতিযোগিতার বাজারে চাইলেই অনুরোধে চাকুরী হওয়া সম্ভব না, তবে কিছু চাকুরী থাকে যা নিতান্তই অনুরোধের মাধ্যমে দেয়া যায়।

(অভিনেত্রী নূতনের ফেসবুক থেকে নেওয়া)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here