ভাগ্য খারাপ, ফেসবুকে নায়িকা সেজে ঘুরি: নূতন

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা নূতন। ক্যরিয়ারে সফলতার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন নায়করাজ রাজ্জাক থেকে শুরু করে অনেকের সঙ্গেই। আজকাল অভিনয়ে নিয়মিত নন তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই পাওয়া যায় তাকে। মাঝে মাঝেই বাংলা চলচ্চিত্র সম্পর্কিত বিভিন্ন বিষয়ে নেট দুনিয়ায় নিজের মত প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টার পর ফেসবুকে নিজের দুটি ছবি পোস্ট করে নূতন লেখেন, ‘সবাই সত্য কথা বলবেন? এখনকার সুপারস্টার নায়িকাদের চেয়ে কি দেখতে খারাপ? আমরা ঠিকমতো মাঠে নামলে, এখনকার সব ফিল্মের প্লেয়ার সাইডে চলে যাবে।’

আক্ষেপ করে এই অভিনেত্রী লিখেছেন, ‘ভাগ্য খারাপ যে, আমাদের উপর নির্ভর করে গল্প হয় না। মা আর খালাতেই সীমাবদ্ধ। কী আর করার, ফেসবুকে নায়িকা সেজে ঘুরি।’

প্রসঙ্গত, দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন নূতন। সত্তর-আশির দশকে সুজাতা, সুচন্দা, কবরী, শাবানা, ববিতার ভিড়ে তিনিও এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আলো ছড়িয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *