‘তোর প্রেম ভোলা যাবে না’, কাকে বললেন মাহি?

নিজে নায়িকা হলেও প্রেম করেছেন ব্যবসায়ীর সঙ্গে। বিয়েও করেছেন ব্যবসায়ীকে। প্রথমে সিলেটের ব্যবসয়ায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে ঘর বাঁধেন। এরপর সেই সংসারে বিচ্ছেদ টেনে গেল বছর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন।

বলছি চিত্রনায়িকা মাহিয়া মাহির কথা। রাকিবের সঙ্গে বিয়ের পর থেকে সুখেই কাটছে তার নতুন সংসার জীবন। গেল রমজানে স্বামীর সঙ্গে চালু করেছেন রেস্তোরাঁ ব্যবসা। এখন সংসারের পাশাপাশি ব্যবসা নিয়েই নায়িকার ব্যস্ততা।

এদিকে মাহি বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। বিভিন্ন সময় ব্যক্তিগত বিষয়ে নানান পোস্ট দেন। কখনো সেটা ভক্তদের মাঝে ছড়িয়ে দেয় আনন্দ-উচ্ছ্বাস, কখনো আবার তৈরি হয় কৌতূহল ও প্রশ্ন।

বুধবার (২০ জুলাই) তেমনই একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। লিখেছেন, ‘তোর প্রেম তো ভোলা যাবে না’।

মাহির এই স্ট্যাটাস দেখে প্রশ্ন উঠছে, কাকে ইঙ্গিত করে এই কথা বলেছেন তিনি? কার প্রেম ভুলতে পারবেন না তিনি? সেটা কি বর্তমান স্বামী রাকিব সরকার? নাকি প্রাক্তন স্বামী ও প্রেমিক পারভেজ মাহমুদ অপুকে ইঙ্গিত করে কথাটি বলেছেন নায়িকা? প্রশ্নগুলো নিরুত্তর। কারণ মাহি নিজে কিছুই খোলাসা করেননি।

প্রসঙ্গত, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন মাহি। এরপর বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করে নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন।

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি। গত বছরের মে মাসে অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন নায়িকা। এরপর বিয়ে করেন রাকিব সরকারকে।

যদিও অপুর আগে শাওন নামে আরও এক যুবকের সঙ্গে মাহির বিয়ে হয়েছিল বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *