Home বিনোদন আমি ক্যামেরার সামনে আসতেই লজ্জা পেতাম: কোয়েল মল্লিক

আমি ক্যামেরার সামনে আসতেই লজ্জা পেতাম: কোয়েল মল্লিক

0
115

দেখতে দেখতে কলকাতার সিনেমা অঙ্গনে ১৯ বছর কাটিয়ে ফেললেন অভিনেত্রী কোয়েল মল্লিক। টলিউডের সফল ও অন্যতম প্রথম সারির নায়িকা তিনি।

রঞ্জিত মল্লিকের কন্যা নয়, বরং নিজের অভিনয়-দক্ষতার জোরেই ইন্ডাস্ট্রিতে নিজের পরিচয় গড়ে তুলেছেন। ১৯ বছর আগে জিতের বিপরীতে ‘নাটের গুরু’ সিনেমা দিয়ে টলিউডে পথচলা শুরু করেন কোয়েল।

জীবনের প্রথম ছবি সবার কাছেই খুব স্পেশাল হয়। প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা কেমন? স্মৃতির পাতা থেকে সেই মুহূর্তটা শেয়ার করলেন কোয়েল। সেই কথা বলতে বলতে তিনি নস্টালজিক হয়ে পড়েন।

অভিনেত্রী বলেন, ‘নাটের গুরুর শুভ মহরতের দিন ইন্ডাস্ট্রির সব পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ানরা আমন্ত্রিত ছিল। আমি এমনিতে খুবই অন্তর্মুখী, লাজুক স্বভাবের। ক্যামেরার সামনে আসতেই লজ্জা পেতাম। বাবার(রঞ্জিত মল্লিক) মেয়ে হওয়ার জন্য প্রথম মহরত শট দেব শুনে, সেটে হাজির হয়েছিলেন পরিচালক-প্রযোজক অনেকেই। মা-বাবা খুব নার্ভাস ছিলেন। ভাবছিলেন যে, আমি আদৌ মেকাআপ রুমের বাইরে আসবো কিনা।’

অভিনেত্রী কথায়, প্রথম শটের অপেক্ষায় মেকআপ রুমে বসে ছিলেন। সেই সময় তাঁর প্রথম শট দেওয়ার খবর শুনে মেকআপ রুমে হাজির হয়েছিলেন খোদ সৌমিত্র চট্টোপাধ্যায়। বলেন, ‘সেদিন ঠাকুর বোধ হয় আমার উপর একটু বেশিই কৃপাদৃষ্টি ফেলেছিলেন। ঐ স্টুডিতে সৌমিত্র জেঠু একটা আলাদা শুট করছিলেন। তখন তিনি এসেছিলেন আলাদা করে আমাকে আশীর্বাদ করতে। আমি সত্যিই আশীর্বাদধন্য।’

কিংবদন্তি অভিনেতার আশীর্বাদে অনেকটাই আত্মবিশ্বাস পেয়েছিলেন নবাগত কোয়েল। এরপর ভালোভাবেই প্রথম শট মিটেছিল তাঁর। অভিনেত্রীর শেয়ার করা এই ভিডিওতে নস্টালজিক তাঁর ভক্তরাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here