Home আলোচিত প্রতিদিন পাঁচ-ছয়শ মানুষ আমাকে দেখতে এসেছেন: সানাই

প্রতিদিন পাঁচ-ছয়শ মানুষ আমাকে দেখতে এসেছেন: সানাই

0
251

আলোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। গত ২৭ মে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর ব্যাংকার স্বামীর সঙ্গে ঢাকায় ফিরেন। ঈদুল আজহা উপলক্ষে শ্বশুরবাড়ি গিয়েছিলেন সানাই। বিয়ের পর এটি ছিল তার প্রথম ঈদ। স্বাভাবিক কারণে এবারের ঈদ আনন্দ তার একটু বেশি ছিল

সানাইয়ের স্বামী আবু সালেহ মুসার গ্রামের বাড়ি নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নে। ঈদুল আজহার ছুটিতে গিয়ে সেখানে বেশ কয়েক দিন ছিলেন। সানাইয়ের ঈদ আনন্দকে আরো বাড়িয়ে তুলেছিলেন স্থানীয় মানুষজন।

কারণ সানাইকে দেখতে প্রতিদিন ভিড় করতেন অসংখ্য মানুষ। বেশ কিছু স্থিরচিত্র সানাই তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে এমনটা দাবি করেছেন।

কয়েকটি ছবি পোস্ট করে সানাই লিখেছেন, ‘ঈদে শ্বশুর বাড়িতে কাটানো কিছু মুহূর্ত। আশেপাশের মানুষের ভালোবাসায় আমি সিক্ত। ঈদের দিন থেকে পরের ৫ দিন পর্যন্ত প্রায় ৫০০-৬০০ মানুষ প্রতিদিন আমাকে এক ঝলক দেখতে এসেছে। এমনও হয়েছে- ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ডেকে তুলেছে কারণ মানুষ দেখতে এসেছে তাই! এটা কয়জনকে দেখতে আসে!’

সন্তুষ্টি প্রকাশ করে সানাই লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমি তাদের আপ্যায়নে মুগ্ধ! নেগেটিভ কিছু যে ছিল না তা না, কিন্ত পজিটিভের মাত্রা এতোটাই বেশি ছিল, যে নেগেটিভের দিকে তাকানোর সুযোগ পাইনি!’

প্রসঙ্গত, ২০১৯ সালেও সানাইয়ের একটি বিয়ের খবর শোনা যায়। সাবেক এক মন্ত্রীর সঙ্গে তার বাগদান হয়েছিল। সানাই নিজেও খবরটির সত্যতা নিশ্চিত করেছিলেন। তবে ওই বিয়ে সম্পর্কে পরবর্তীতে আর কোনো আপডেট পাওয়া যায়নি।

২০১৬ সালে ‘ভালোবাসা ২৪×৭’ নামে একটি সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রেখেছিলেন সানাই। পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। তবে তার কোনো সিনেমাই মুক্তি পায়নি। এর মাঝে বুকে সার্জারি করিয়ে বিতর্ক-সমালোচনার কেন্দ্রে চলে আসেন।

তবে সব সমালোচনা পেছনে ফেলে শোবিজ জগত ছেড়ে দিয়েছেন সানাই। বেছে নিয়েছেন ইসলামি জীবনধারা। এখন তিনি নিয়মিত বোরকা-হিজাব পরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here