Home ফিচার এক ঘণ্টায় সামাল দিতে না পারলে ২ ঘণ্টা লোডশেডিং

এক ঘণ্টায় সামাল দিতে না পারলে ২ ঘণ্টা লোডশেডিং

0
106

বিদ্যুৎ সাশ্রয়ে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে সারাদেশে এক ঘণ্টা করে লোডশেডিং করে পরিস্থিতি সামাল দিতে না পারলে পরে তা দুই ঘণ্টা করা হবে।

সোমবার (১৮ জুলাই) বিকেলে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘আগামীকাল থেকে এক ঘণ্টা করে লোডশেডিং। চেষ্টা করব দিনের বেলা করতে। এক সপ্তাহ আমরা এটা দেখব। আগে থেকে জানানো যায় কি না সেটাও দেখব। এক সপ্তাহ পরে যদি দেখি এতে হচ্ছে না, তাহলে পরবর্তীতে আরও এক ঘণ্টা লোডশেডিং হবে।’

১ হাজার মেগাওয়াটের ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণ বন্ধ থাকবে উল্লেখ করে নসরুল হামিদ বলেন, এটি সাময়িক ব্যাপার, খুব দীর্ঘমেয়াদি নয়।

তিনি বলেন, উপাসনালয়ে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করতে বলা হয়েছে। নামাজের সময়সূচি ছাড়া অনান্য সময়ে এসি বন্ধ রাখতে বলা হয়েছে।

এর আগে সকালে দেশের ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা থেকে জানানো হয়, আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ। সরকারি-বেসরকারি অফিস ভার্চুয়ালি করারও সিদ্ধান্ত হয়েছে সভায়।

এছাড়া সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে, তবে এখনও চূড়ান্ত হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here