পাঁচ বছর আলাদা থাকার পর গত বছর বিচ্ছেদের পথে হাঁটেন তারকা জুটি এস আই টুটুল ও তানিয়া আহমেদ। মূলত, এস আই টুটুলের দ্বিতীয় বিয়ের তথ্য প্রকাশ্যে আসার পর বিচ্ছেদের খবরটি সামনে আসে। তাদের সংসার ভাঙায় অবাক হয়েছেন অনেকে। কষ্টও পেয়েছেন কেউ কেউ। তাদের মধ্যে একজন মাহিয়া মাহি।
টুটুল ও তার স্ত্রী সোনিয়ার ছবি ফেসবুকে প্রকাশ করে মাহি শুভ কামনা জানিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তানিয়া আপু, বুকটা হু হু করে উঠল। তবুও যার যেখানে শান্তি মেলে তার ঠাঁই সেখানেই হোক।’
মন খারাপের অনুভূতি জানিয়ে এই স্ট্যাটাসের শেষ দিকে উভয়কে শুভ কামনাও জানিয়েছেন মাহি।
সোমবার মার্কিন প্রবাসী শারমিনা সিরাজ সোনিয়ার সঙ্গে ছবি পোস্ট করে দ্বিতীয় খবর জানান এস আই টুটুল। তিনি জানান, ‘আমি ও তানিয়া আলাদা ছিলাম ৫ বছর। গত বছর তানিয়ার সঙ্গে আমার আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়।
উল্লেখ্য, এস আই টুটুল টুটুল ও তানিয়া আহমেদ বিয়ে করেছিলেন ১৯৯৯ সালে। এরপর থেকে সুখেই সংসার করে আসছিলেন। তাদের ঘর আলো করে পৃথিবীতে আসে দুই ছেলে ও এক মেয়ে। তিন সন্তানকে নিয়ে তানিয়া-টুটুলের সুখের অন্ত ছিল না। কিন্তু সেই সুখের সংসার আর টিকলো না।
