চাপাবাজিতে বিশ্বাসী নই, আমার ছবি সুপার ডুপার হিট: রোশান

ঢাকা কেন্দ্রিক দর্শকরা ‘পরাণ’ ও ‘দিন দ্য ডে’ ছবি দুটি নিয়ে আলোচনা করছেন। তবে ঈদে মুক্তি পাওয়া আরেক ছবি ‘সাইকো’ নিয়ে সেই তুলনায় মাতামাতি কম হচ্ছে! সাইকো’র নায়ক রোশান দাবি করেন, তার ‘সাইকো’ ছবি ঢাকার বাইরে হিট!

রোশান বলেন, অন্য দুই ছবির তুলনায় ঢাকার বাইরে সবচেয়ে বেশি দর্শক ‘সাইকো’ দেখছে। তিনি বলেন, শেরপুর ও দেওয়ানগঞ্জের দুটি সিনেমা হলে গিয়েছিলাম। নিজে উপলব্ধি করেছি দর্শকরা খুব আনন্দ করে সাইকো দেখছে।

রোশান বলেন, ‘সাইকো’ সিনেমার প্রতি দর্শকের যে আগ্রহ, সেটা দেখে ভালো লাগছে। ঈদে দর্শক অ্যাকশন ঘরানার ভালো গল্পের ছবি দেখতে চায়। আর ঈদের সিনেমা মানেই ‘মাসালা’। সাইকো সেই ধরনের সিনেমা। এতে নাচ, গান, অ্যাকশন সবাই আছে। দর্শক সিনেমাটি পছন্দ করেছেন বলেই দ্বিতীয় সপ্তাহে হলের সংখ্যা বেড়েছে। চাপাবাজিতে একদমই বিশ্বাস করি না। যতটুকু দেখিছে তাতেই বোঝা যায়, ঢাকার বাইরে সিনেমাটি সুপার ডুপার হিট।

ঢাকায় অবস্থা নিয়ে নায়ক বলেন, সেন্সর দেরিতে হওয়ায় ঢাকায় কমসংখ্যক হলে সিনেমাটি মুক্তি পেয়েছে। যেজন্য ঢাকার অনেক দর্শক আমাদের সিনেমা দেখতে পারেননি বলে জানিয়েছেন। তবে যে ক’টি হলে মুক্তি পেয়েছে তাতে সাড়া ভালো।

অনন্য মামুনের পরিচালনায় নির্মিত হয়েছে ‘সাইকো’। রোশানের বিপরীতে অভিনয় করেন পূজা চেরী। এ ছবির মাধ্যমে রক্ত, বেপরোয়া’র পর তৃতীয়বারের মতো ঈদে মুক্তি পেয়েছে রোশানের ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *