ভূতের ভয়ে ঘুমাতে পারছেন না নায়িকা মাহি!

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আপাতত পর্দায় খুব একটা দেখা যায় না। তবে পর্দায় দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিজের আবেগ-অনুভূতির কথা ভাগ করে নেন তিনি। এ জন্য প্রায়ই ফেসবুকে নিজের বিভিন্ন বিষয় স্ট্যাটাসের মাধ্যমে জানান দেন এই চিত্রনায়িকা।

এই অভিনেত্রী একাধিকবার সাহসী রূপে দেখা দিয়েছেন পর্দায়। বাস্তবেও অনেক শক্তিশালী তিনি। ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনায় আসলেও কখনো সেই সব ভেবে থেমে থাকেননি। কিন্তু এবার অদৃশ্য এক শক্তির কাছে যেন অসহায় এই নায়িকা! ভয়ে ঘুমাতেও পারেন না।

শনিবার (১৬ জুলাই) দুপুর ১২টা ১২ মিনিটে ফেসবুকে এক স্ট্যাটাসে ভয়ে ঘুমাতে না পারার কথা জানান ‘অগ্নি’ সিনেমার অভিনেত্রী।

ফেসবুক স্ট্যাটাসে মাহি লিখেছেন, ‘ইয়া আল্লাহ, ভুলিয়ে দাও। ভয়ে আমি ঘুমাতে পারি না।’

এই স্ট্যাটাসের কমেন্টেই ভূতের কথা উল্লেখ করেছেন মাহি। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক জানতে চান, ‘কী হয়েছে?’ জবাবে মাহি লেখেন, ‘ভূত’। এরপর মানিক আশ্বস্ত করে বলেন, ‘কোনো ভূত নেই। ভুলে যাও। আল্লাহ ভরসা।’ কিন্তু মাহি মানতে নারাজ। তিনি প্রত্যুত্তরে লিখেছেন, ‘আছে, আমি দেখেছি’।

এর আগে গত মে মাসের শেষ দিকে ভূত নিয়ে পোস্ট দিয়েছিলেন মাহি। তখন তিনি লিখেছিলেন, ‘আমার বাসায় ভূত আছে’। মাহির ওই পোস্ট মজার ছলে ছিল নাকি সত্যি, তা বুঝতে পারেননি অনেকেই। তবে শনিবার (১৬ জুলাই) দেওয়া স্ট্যাটাসে বোঝাই যাচ্ছে, তিনি সত্যি সত্যিই ভূতে ভয় পাচ্ছেন।

প্রসঙ্গত, গত বছরের ১৩ সেপ্টেম্বর রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। বিয়ের পর তিনি সিনেমায় অনিয়মিত হয়ে গেছেন। গেলো ডিসেম্বরে মক্কায় গিয়ে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করে এসেছেন। এরপর গাজীপুরে চালু করেছেন একটি রেস্টুরেন্ট। আপাতত সংসার ও নতুন ব্যবসা ঘিরেই তার ধ্যানজ্ঞান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *