Home আলোচিত কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না: পূজা চেরি

কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না: পূজা চেরি

0
90

এবারের কোরবানি ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত সিনেমা ‘সাইকো’। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে আছেন জিয়াউল রোশান। সিনেমাটি হল পেয়েছে ১৭টি।

ছবিটি নিয়ে আওয়াজ কম থাকলেও এখানে পূজা-রোশনের রসায়ন দর্শক লুফে নিচ্ছে। রোজার ঈদে দু’টি সিনেমার পর কোরবানি ঈদেও পূজা অভিনীত সিনেমা মুক্তি পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত পূজা।

এই নায়িকা বলেন, কিছু কিছু অনুভূতি আছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। পরপর দুইটা ঈদে নিজের সিনেমা আসা সত্যিই ভালো লাগার। কোরবানি ঈদে মানুষ নানা কাজে ব্যস্ত থাকে। তারপরও যে ৭০-৮০ শতাংশ মানুষ সিনেমা দেখতে আসছে, সেটা অনেক বড় বিষয়। আমার মনে হয় এখনকার দর্শকদের রুচি পরিবর্তন হয়েছে, তারা ভালো গল্প, লোকেশন, কাস্টিং দেখতে চায়।

‘সাইকো’ সিনেমায় তার সবই আছে। সিনেমায় একটি মেসেজ দেয়ারও চেষ্টা করা হয়েছে বলে জানান পূজা। দর্শক প্রতিক্রিয়ায় অনেকেই সিনেমাটিকে বেশ ভালোই বলেছেন এমন উল্লেখ করে এই নায়িকা বলেন, সিনেমাটি ২০১৯ সালে করেছিলাম। এখন দেখে ভালো লেগেছে। তবে মনে হয়েছে, আরও বেটার হতে পারতো। আমরা দর্শকদের জন্য কাজ করি, দর্শকদের ভালো লাগছে সিনেমাটি, সেটাই আনন্দের। আশা করবো, পরবর্তী সব ঈদে যেন আমার একটি করে সিনেমা আসে।

এদিকে, এই সিনেমা মুক্তির আগে প্রচারণায় নীরব থাকলেও মুক্তির পর সরব রয়েছেন পূজা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here