Home আলোচিত নতুন প্রেমের সম্পর্কে জড়ালেন সুবহা

নতুন প্রেমের সম্পর্কে জড়ালেন সুবহা

0
206

ক্রিকেটার নাসির হোসেন এবং কণ্ঠশিল্পী ইলিয়াস মন বোঝেননি অভিনেত্রী ও মডেল শাহ হুমায়রা সুবহার। এবার তিনি মন বেঁধেছেন অন্য কারও সঙ্গে। নতুন সম্পর্কে জড়িয়েছেন সুবহা। খবরটি তিনি নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) ফেসবুকে সুবহা ‘সম্পর্কে আবদ্ধ’ লিখে একটি পোস্ট দিয়েছেন। তবে নতুন প্রেমিকের বিষয়ে কিছু জানাননি তিনি। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সুবহা বলেন, ‘প্রেমিকের নাম বলা যাবে না। একদম বিয়ে করে বাচ্চা হলে তারপর জানাব।’

সুবাহ অভিনীত মুক্তির অপেক্ষায় আছে রফিক সিকদার পরিচালিত সিনেমা ‘বসন্ত বিকেল’। তবে কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় এসেছেন তিনি।

অভিনয়শিল্পীর পাশাপাশি ক্রিকেটার নাসিরের প্রাক্তন প্রেমিকা হিসেবেও সুবহা বেশ পরিচিত ছিলেন। তাদের এই সম্পর্ক একসময় তুমুল চর্চার বিষয় ছিল। পরে নাসির তার মন ভেঙে দিলে তিনি সম্পর্কে জড়ান কণ্ঠশিল্পী ইলিয়াসের সঙ্গে।

২০২১ সালের ১ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইলিয়াস-সুবহা। কিন্তু বিয়ের এক মাসের মাথায় সংসারে বেজে ওঠে ভাঙ্গনে সুর। একপর্যায়ে যৌতুকের জন্য নি’র্যাতনের অভিযোগ এনে ইলিয়াসের বিরুদ্ধে মামলা করেন এই অভিনেত্রী। মামলাটি এখনও চলমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here