ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানি

দেশে রোববার (১০ জুলাই) পালিত হয় পবিত্র ঈদুল আজহা। সোমবার (১১ জুলাই) ঈদুল আজহার দ্বিতীয় দিন। রাজধানীতে ঈদের দ্বিতীয় দিনও চলছে পশু কোরবানি।

সকালে রাজধানীর আজিমপুর, বাংলামোটর, ওয়ারী ও পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানের পাড়া-মহল্লা ও প্রধান সড়কে পশু কোরবানি দিতে দেখা গেছে। ঈদের দিনের মতোই উৎসবমুখর পরিবেশে পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ইসলামের বিধান অনুযায়ী, ঈদের দিন ছাড়াও আ‌রো দু‌দিন তথা জিলহজ মাসের ১১ তারিখ (ঈদের দ্বিতীয় দিন) ও ১২ তারিখও (ঈদের তৃতীয় দিন) সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে। এই বিধানের আলোকে দ্বিতীয় দিন অনেকে পশু কোরবানি করছেন।

যারা কোরবানি করেননি মূলত দ্বিতীয় দিনে তারাই পশু জবাই করছেন। তবে, কেউ কেউ আছেন যারা ঈদ ও দ্বিতীয় দিনেও করছেন। কেউ পারিবারিক ঐতিহ্য রক্ষায়, কেউ আবার ব্যবসা ও কাজের চাপে ঈদের দিন করতে না পারায় দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন।

দ্বিতীয় দিন সকালে যারা পশু কোরবানি দিচ্ছেন তাদের বর্জ্য অপসারণের জন্যও কাজ করছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। তবে অনেকে নিজ দায়িত্বে বর্জ্য অপসারণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *