Home আলোচিত অনেক দিনের স্বপ্ন বাস্তবে ধরা দিল: রোজিনা

অনেক দিনের স্বপ্ন বাস্তবে ধরা দিল: রোজিনা

0
150

সপ্তাহ খানেক আগে সেন্সর বোর্ডে জমা পড়েছিল জনপ্রিয় নায়িকা রোজিনা নির্মিত চলচ্চিত্র ‘ফিরে দেখা’। সিনেমাটির মাধ্যমে প্রথমবার তিনি কাঁধে তুলে নিয়েছিলেন নির্মাণের দায়িত্ব। সম্প্রতি সেন্সর থেকে চলচ্চিত্রটি পেয়েছে আনকাট ছাড়পত্র। এ খবর নিশ্চিত করেছেন রোজিনা নিজেই।

এ প্রসঙ্গে উচ্ছ্বসিত হয়ে রোজিনা বলেন, ‘অনেক দিনের স্বপ্ন বাস্তবে ধরা দিল। আমার পরিচালিত প্রথম সিনেমাটি প্রদর্শন করতে এখন আর কোনো বাধা নেই। ভীষণ আনন্দ লাগছে। যাদের সহযোগিতায় এটি নির্মাণ করেছি তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। যারা অভিনয় করেছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। দর্শক যদি সিনেমাটি গ্রহণ করেন, তবেই আমার পরিশ্রম সার্থক হবে। সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ জানাচ্ছি।’

এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি মুক্তিযুদ্ধ চলাকালীন রাজবাড়ী এলাকার একটি ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। নির্মাণের পাশাপাশি এর চিত্রনাট্য লিখেছেন রোজিনা নিজেই।

এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রোজিনা। তিনি ছাড়াও আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, নিরব, স্পর্শিয়া প্রমুখ। রোজিনা জানান, ঈদের পর ‘ফিরে দেখা’র প্রচারণায় নামবেন তিনি।

এদিকে ‘ফিরে দেখা’ আনকাট ছাড়পত্র পাওয়ায় উচ্ছ্বসিত নায়ক নিরবও।

তিনি বলেন, আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে আমার অভিনীত এই সিনেমাটি। এতে আমি অনেক খুশি। রোজিনা আপার মতো কিংবদন্তি অভিনেত্রীর পরিচালনায় কাজ করার সুযোগ পেয়েছি আমি। এটি আমার কাছে খুব স্পেশাল একটি সিনেমা। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।

সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে বলেও জানান নিরব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here