মুখে অস্ত্রোপচার, পড়শীর জন্য দোয়া চাইলেন মা

সংগীতশিল্পী পড়শী ডেন্টিজিরাস সিস্ট রোগে ভুগছিলেন। এ কারণে তার মুখে অস্ত্রোপচার হয়েছে। গত ২৯ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় গায়িকার মুখে।

শুক্রবার (৮ জুলাই) এই গায়িকার মা সংবাদমাধ্যমকে বলেন, “বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছে পড়শী। সে ডেন্টিজিরাস সিস্ট রোগে ভুগছিল। এ জন্য অস্ত্রোপচার হয়েছে তার মুখে।”

তিনি আরও বলেন, “এটি মেজর অপারেশন হওয়ায় তিন ঘণ্টা সময় লেগেছে। হাসপাতালে চারদিন রাখার পর রিলিজ দেয়া হয়। মুখের ভেতরে সেলাই করা হয়েছে অনেকগুলো। আর এখন বিশ্রামে রয়েছে পড়শী। ধীরে ধীরে কথা বলতে হয় তার। আপনারা সবাই দোয়া করবেন । যেন শিগগিরই সুস্থ হয়ে ফের কাজে ফিরতে পারে ও (পড়শী)।”

গানের বাইরে অভিনয়েও নিয়মিত তিনি। এবার ঈদে আসছে পড়শী অভিনীত একটি বিশেষ নাটক। যার নাম ‘শাদী মোবারক’। ফারহানের বিপরীতে এতে অভিনয় করেছেন এই গায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *