Home আলোচিত পদ্মা সেতুর টোল প্লাজার সামনে বাইকারদের মানববন্ধন

পদ্মা সেতুর টোল প্লাজার সামনে বাইকারদের মানববন্ধন

0
235

পদ্মা সেতু ও আন্তঃজেলা বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শরীয়তপুরের বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক বাইকাররা।

বুধবার (৬ জুলাই) দুপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত ব্যানার ছিল।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সবাই চাতক পাখির মতো বসেছিলাম, কবে পদ্মা সেতু হবে। ফেরিতে আমাদের ভোগান্তি কমবে। কিছু বিশৃঙ্খলাকারীদের কারণে আজ পুরো পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে আমরা সাধারণ কর্মমুখী মানুষ ভোগান্তিতে পড়েছি।

শরীয়তপুর বাইকারসের মডারেটর জয় হোসেন বলেন, ‘প্রয়োজনে আইনের কঠোর প্রয়োগ করা হোক। বৈধ লাইসেন্স ও কাগজপত্রধারী সব মোটরসাইকেল দেশের সর্বত্র চলাচলের অনুমতির দাবি জানাই।’

তিনি আরও বলেন, ঈদে ঘরমুখো মানুষকে জিম্মি করে অরাজকতা করেন পরিবহন মালিকরা। এ সময় বাইক বন্ধ রাখা হলে যাত্রীদের ভোগান্তি কয়েক গুণ বাড়বে।

এর আগে মঙ্গলবার পদ্মা সেতুসহ সব সড়ক-মহাসড়কে বৈধ যানবাহন চলাচলের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন বাইকাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here