কারও নামে গরুর নামকরণ ঠিক নয়: ওমর সানী

ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতে বড় আকারের গরুগুলোকে ‘বস’, ‘রাজাবাবু’, ‘টাইগারবাবু’, ‘ডন’, ‘কালামানিক’ সহ নানা ধরনের নাম দিয়ে থাকেন খামারিরা। কেউ কেউ আবার মানুষের নামেও নামকরণ করে থাকেন।

ইদানীং শোবিজ তারকাদের নামেও গরুর নাম রাখার খবর শোনা যাচ্ছে। এবছর শাকিব খান, জায়েদ খান ও হিরো আলমসহ বিভিন্ন নামে গরুর নাম রাখা হয়েছে।

উদ্দেশ্য একটাই, ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ। তবে মানুষের নামে কোরবানির গরুর নামকরণ ঠিক নয় বলে মন্তব্য করেছেন ঢাকাই ছবির নব্বই দশকের নম্বর ওয়ান হিরো ওমর সানী।

মঙ্গলবার (৫ জুলাই) মধ্যরাতে ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘পবিত্র কোরবানির গরুর নাম কারও নামের সঙ্গে নামকরণ ঠিক নয়। ইসলামের সাথে যায় না।’

নায়কের পরামর্শ, ‘আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলি ট্রান্সফার করেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *