Home আলোচিত সবচেয়ে বড় পরিচয়, আমি একজন অভিনেতা: জয়

সবচেয়ে বড় পরিচয়, আমি একজন অভিনেতা: জয়

0
200

টিভি নাটকে এক সময় শাহরিয়ার নাজিম জয় ছিলেন প্রথমসারির অভিনেতা। মীর সাব্বির, টনি ডায়েস, লিটু আনামদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতেন। সিনেমাতে গিয়েও নাম কামিয়েছেন। মান্না, শাবনূরের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন।

তবে হঠাৎ ঘটে ছন্দপতন। ফিরেছিলেন, তবে অভিনেতা হিসেবে নয়, উপস্থাপক হিসেবে। নতুন পরিচয়ে তিনি হয়ে ওঠেন আলোচিত। ‘সেন্স অব হিউমার’ থেকে চ্যানেল আইয়ের ‘৩০০ সেকেন্ড’- গত প্রায় পাঁচ বছরে উপস্থাপক হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।

তবে গত বছরের শেষের দিকে ফের অভিনয়ে ফিরেছেন শাহরিয়ার নাজিম জয়। দীর্ঘ ১০ বছর পর অভিনয়ে কামব্যাক করেই রীতিমত ব্যস্ত হয়ে পড়েছেন।

আসলে অভিনেতা, পরিচালক, উপস্থাপক- কোন পরিচয়টা বেশি ভালো লাগে? এমন প্রশ্নে উত্তর জয় জানালেন, বর্তমানে তো উপস্থাপক পরিচয়টাই এনজয় করছি। আর সব সময়ের জন্যই আমি অভিনেতা। অন্যদিকে, পরিচালক হিসেবে যতটুকু মনোযোগ এবং শ্রম দেওয়া উচিত, তা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। কাজেই, অভিনেতা এবং উপস্থাপক পরিচয় দুটিই আমাকে বেশি টানে। তবে সবকিছুর উপরে সবচেয়ে বড় পরিচয়, আমি একজন অভিনেতা।

উপস্থাপনায় ভিন্ন মাত্রা যোগ করেছেন। জয় বলেন, কোনো কিছুতে ভিন্ন মাত্রা যোগ করতে পারা, এ পুরো বিষয়টিই হচ্ছে আল্লাহর রহমত। আসলে করতে করতে হয়ে গেছে। ভিন্ন মাত্রা যোগ হয়েছে কিনা জানি না। যদি হয়ে থাকে, তবে তা জীবনের বড় অর্জন।

আপনার অনুষ্ঠানে গিয়ে তারকারা প্রশ্নবাণে ঘায়েল হন। নিজে কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন? এই অভিনেতা বলেন, আমি তো আর নিজেকে প্রশ্ন করি না। আমার উপস্থাপনা আমি করি অন্যদেরকে নিয়ে। আমার স্টাইলটাই হচ্ছে প্রশ্নবাণে ঘায়েল করা। তো এরকম উপস্থাপক যদি অন্য কেউ থাকে, আমাকে তেমন প্রশ্ন করে, তখন দেখা যাবে ঘায়েল হবো কী হবো না। তবে এখনো পর্যন্ত সেরকম পরিস্থিতিতে পড়িনি বা ঘায়েল হইনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here