Home বিনোদন কাজে ফিরতে পেরে ভালো লাগছে: মৌসুমী

কাজে ফিরতে পেরে ভালো লাগছে: মৌসুমী

0
112

ব্যক্তি জীবনের ঝামেলা কাটিয়ে কাজে ফিরলেন চিত্রনায়িকা মৌসুমী। নির্মিতব্য ‘সোনার চর’ সিনেমার ডাবিংয়ের মাধ্যমে দীর্ঘদিনের বিরতি ভাঙলেন তিনি। এই সিনেমায় একসঙ্গে অভিনয় করলেন ওমর সানি, মৌসুমী ও জায়েদ খান। ছবির পরিচালক জাহিদ হোসেন।

কাজে ফিরে গণমাধ্যমকে মৌসুমী বলেন, ‘অনেকদিন পর কাজে ফিরতে পেরে বেশ ভালো লাগছে। ‘সোনার চর’ একটি জীবন ঘনিষ্ঠ সিনেমা। দর্শকদের মনকে ছুঁয়ে যাওয়ার মতো গল্প। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবাই পছন্দ করবে।

১৯৭৫ সালের পরবর্তী সময়ের কাহিনি নিয়ে ছবির গল্প এগিয়েছে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী।

বাস্তবের মতো সিনেমাতেও স্বামীর চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি। লাঠিয়ালের ভূমিকায় দেখা যাবে তাকে। এই ছবিতে আরও অভিনয় করেছেন জায়েদ খান। তাঁকে দেখা যাবে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here